ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ জানুয়ারি, ২০২৫ ০৯:৩৭ এএম

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

নিউজ ডেস্ক: গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুরে গোপীনাথপুর-খোলঘাট আঞ্চলিক সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক কিশোর।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছন।

নিহতরা হলো—মোটরসাইকেলের চালক ইছাখালী দক্ষিণপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে ও জালালাবাদ ইউনিয়নের পাঁচুরিয়া আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী মারুফ শেখ (১৪) এবং একই গ্রামের বুলবুল ফকিরের ছেলে ও খালিয়া ইউনাইটেড একাডেমির নবম শ্রেণির ছাত্র বাঁধন ফকির (১৪)।

আরও পড়ুন

ওসি মীর সাজেদুর রহমান জানিয়েছেন, শুক্রবার সকালে মোটরসাইকেলে করে তিন বন্ধু খালিয়া থেকে দুর্গাপুর বাজারে যাচ্ছিল। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিন জনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মারুফ শেখ ও বাঁধন ফকিরকে মৃত ঘোষণা করেন। 

আহত অপর কিশোরের পরিচয় এখনো পাওয়া যায়নি। সে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. বিচিত্র কুমার বিশ্বাস বলেছেন, “সড়ক দুর্ঘটনায় আহত তিন জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার আগেই মারুফ শেখ ও বুলবুল ফকির মারা যায়। আহত কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিক্ষুকের মুষ্টির চাল থেকে গ্লোবাল টিএমএসএস : লড়াই ও সাফল্যের আদ্যোপান্ত

রাস্তা আটকে নির্মাণ সামগ্রী: বগুড়া জলেশ্বরীতলায় দিনভর যানজট

করতোয়া কুরিয়ার-এর কর্মকর্তা ও মাঠকর্মীদের পেমেন্ট ডিজিটাইজেশন হলো বিকাশ-এ

'বাবা তোমাকে ভালোবাসি, কখনো বলা হয়নি'

নওগাঁর নিয়ামতপুরের ৩০ কমিউনিটি ক্লিনিকে ৭ মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ

ছেলেপেলেদের মানুষ করা এইটা একটা লস প্রজেক্ট : বৃদ্ধাশ্রমে থাকা বাবার আক্ষেপ