ভিডিও শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:৩০ সকাল

থানা থেকে পালানো ওসিকে ধরতে অভিযানে সেনাবাহিনী-পুলিশ-র‌্যাব

সংগৃহিত,থানা থেকে পালানো ওসিকে ধরতে অভিযানে সেনাবাহিনী-পুলিশ-র‌্যাব

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো সাবেক ওসি শাহ আলমকে ধরতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সব কয়টি ইউনিট।

জানা যায়, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উত্তরা পূর্ব থানার ওসির কক্ষ থেকে পালান শাহ আলম। অভিযোগ উঠেছে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেফতার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়। পুলিশ সদস্যের অবহেলায় তিনি পালাতে সক্ষম হয়।


শুক্রবার (১০ জানুয়ারি) পালানো ওসি শাহ আলমের আপডেট জানতে যোগাযোগ করা হলে এ তথ্য জানান উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ।

তিনি গণমাধ্যমকে বলেন, পলাতক ওসি শাহ আলমকে ধরতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সবকয়টি ইউনিট কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে। আশাকরি, খুব দ্রুত তাকে গ্রেফতার করতে পারবো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় উত্তরা পূর্ব থানার ওসি শাহ আলমকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই তিনি কৌশলে পালিয়ে যান।

আরও পড়ুন

জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় বুধবার (৮ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় দায়িত্বে অবহেলা কারণে দায়িত্বরত একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাসপেন্ড করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকসহ কারবারি সোনাদ্দি আটক

নীলফামারীর ডিমলায় বজ্রপাতে কৃষক নিহত, আহত গৃহবধূ

বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন থেকে পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য,নেপথ্যে কী?

পাবনার সাঁথিয়ায় স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারিকে জেল জরিমানা

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল

বগুড়ার দুপচাঁচিয়া মহিলা কলেজ সড়ক আরসিসি ঢালাই দিয়ে নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান