ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ জানুয়ারি, ২০২৫ ০৮:০৪ পিএম

শমী কায়সারের ঋণসহ ব্যবসায়িক তথ্য তলব

সংগৃহীত,শমী কায়সারের ঋণসহ ব্যবসায়িক তথ্য তলব

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারের ঋণ, আমানতসহ সব ধরনের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। আমদানি, রপ্তানির তথ্য থাকলে তাও চাওয়া হয়েছে। আগামী রোববারের মধ্যে যাবতীয় তথ্য পাঠাতে হবে। বৃহস্পতিবার ব্যাংকগুলোতে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, শমী কায়সারের ঋণের মঞ্জুরীপত্র, লকার হিসাব, আমদানি, রপ্তানি সংক্রান্ত তথ্য থাকলে দ্রুত পাঠাত হবে। তার নামে পরিচালিত সব ধরনের হিসাব বিবরণী, হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইলসহ যাবতীয় লেনদেন বিবরণীও দিতে বলা হয়েছে। চিঠিতে ঢাকায় তার নিউ ইস্কাটন ও গুলশানের বাড়ির ঠিকানা উল্লেখ করা হয়েছে। তবে কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি। শমী কায়সারের পিতা প্রয়াত শহীদুল্লাহ কায়সার।


ই-কমার্স খাতের উন্নয়নে ই-ক্যাবকে ১০০ কোটি টাকার একটি বরাদ্ধ দিয়েছিলো আইসিটি মন্ত্রণালয়। এর মধ্যে ১৫ কোটি টাকা শমী কায়সারের মালিকানাধীন ধানসিঁড়ি কমিউনিকেশনের নামে বরাদ্ধ দেওয়ার অভিযোগ রয়েছে। অবশ্য বিএফআইইউ থেক তার ঋণ, আমদানি-রপ্তানিসহ ব্যবসায়ীক হিসাবের তথ্য তলবের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

আরও পড়ুন

গত ৫ আগস্ট সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ ঘনিষ্ট অনেকের অ্যাকাউন্টের তথ্য তলব ও ফ্রিজ করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

১

স্বর্ণের দামে সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম

২

কারিনা কাপুরের নেকলেসে আয়াতুল কুরসি, ক্ষমা চাইতে আইনি নোটিশ

৩

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

৪

ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষার কাজ শুরু হয়েছে: বিমানমন্ত্রী

৫

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮ চাহিদাপত্র পেয়েছে বাংলাদেশ: রাশেদুল হক

৬