ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ জানুয়ারি, ২০২৫ ০৪:৫৭ পিএম

অতিথি দেবতার মতো— এই নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত

সংগৃহীত,অতিথি দেবতার মতো— এই নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত

আন্দোলনে গণহত্যায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এছাড়া তার পাসপোর্ট বাতিল করে সরকার। এর একদিন পরই হাসিনার ভিসার মেয়াদ বাড়ায় ভারত।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি। বিচারের মুখোমুখি করতে তাকে ইতিমধ্যে নোট ভার্বালের মাধ্যমে ফেরত চেয়েছে ঢাকা। এর মাঝেই তার ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লি।

ভারতের সরকারি একটি সূত্র বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সংবাদমাধ্যম নিউজ-১৮ কে জানিয়েছে, হাসিনা যেন দীর্ঘদিন ভারতে থাকতে পারেন (দীর্ঘকালীন প্রক্রিয়া) সেজন্য তার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। তিনি জানান, অতিথিদের দেবতার মতো দেখার যে নীতি ভারতের রয়েছে, সেটি অনুযায়ী বিশেষ ব্যবস্থায় ভিসার মেয়াদ বৃদ্ধির কাজটি করা হয়েছে।

আরও পড়ুন

সূত্রটি জানিয়েছে, ১৯৭৫ সালে তার বাবা শেখ মুজিবর রহমান সেনা সদস্যদের হাতে নিহত হওয়ার পর দীর্ঘদিন তিনি ভারতে অবস্থান করেন।

সূত্র: নিউজ১৮

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

১

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

২

বিমানের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

৩

সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত, জনগণের খোঁজ নেই: গোলাম পরওয়ার

৪

আগামী পাঁচ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

৫

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

৬