ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৪:০৬ দুপুর

হাসিনাকে দেশে ফেরত পাঠানোর চিঠির কথা স্বীকার করেছে ভারত: রফিকুল আলম

সংগৃহীত,হাসিনাকে দেশে ফেরত পাঠানোর চিঠির কথা স্বীকার করেছে ভারত: রফিকুল আলম

আন্দোলনে গণহত্যায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে দেয়া চিঠির বিষয়টি ভারত স্বীকার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।

আরও পড়ুন

 
রফিকুল আলম বলেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করেছে ভারত। বাংলাদেশ ভারতের উত্তরের অপেক্ষায় থাকবে।’
 
শেখ হাসিনার ভিসা এক্সটেন্ড করার বিষয়ে হিন্দুস্তান টাইমসের সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘কারও পাসপোর্ট বাতিল করা হলে সব দেশকে জানিয়ে দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পাসপোর্ট বাতিল হয়ে গেলে ভিসার কোনো ইস্যু থাকে না।’ 
 
জুলাই আন্দোলনে আহতদের বিষয়ে মুখপাত্র বলেন, ‘তাদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসাপ্রাপ্তির বিষিয়ে কাজ করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ পর্যন্ত ১১ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুজন চিকিৎসা নিয়ে দেশেও ফিরেছেন।’
 
রোহিঙ্গা ইস্যুতে রফিকুল আলম বলেন, ‘সাম্প্রতিক ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সর্তক রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানবিক দিকটাও দেখতে হয়।’
 
মোজাম্বিকে থাকা বাংলাদেশিদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘মোজাম্বিকে অস্থিতিশীল পরিবেশে নিকটস্থ প্রিটোরিয়া হাইকমিশনকে নির্দেশ দেয়া হয়েছে। দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের সহায়তা করতে বলেছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে জামায়াতের সেক্রেটারীকে কুপিয়ে জখম

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় সংঘর্ষে আহত ২০

দিনাজপুরের ৬টি আসনের মধ্যে ৫টিতেই বিএনপি প্রার্থীরা বিজয়ী একটিতে বিদ্রোহীর জয়

শ্রীপুরে বাগান থেকে নবজাতকের খণ্ডিত মাথা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ব্যক্তি ইমেজই জামায়াত প্রার্থীর বিজয়ের কারণ

১১ তম ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান