ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ০৮ জানুয়ারি, ২০২৫ ০৩:৪৪ পিএম

নরকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার এক হওয়ার সুযোগ নেই :  ট্রুডো

নরকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার এক হওয়ার সুযোগ নেই :  ট্রুডো, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার অনেকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে চায়, ডোনাল্ড ট্রাম্পের এই দাবি নাকচ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার একীভূত হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেছেন তিনি। সোমবার ট্রুডোর পদত্যাগের খবরে আবারও কানাডাকে ৫১তম মার্কিন অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এই আবহে এবার নিজের কড়া প্রতিক্রিয়া জানালেন ট্রুডো। কানাডার মার্কিন অঙ্গরাজ্য হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই জবাব দিয়েছেন তিনি। 

বুধবার (৮ জানুয়ারি) সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে ট্রুডো লিখেন, ‘কানাডার মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাওয়ার কোনও সুযোগ নরকেও নেই’। কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে পরিণত করতে ‘অর্থনৈতিক শক্তি’ ব্যবহারের হুশিয়ারি দিয়েছেন ট্রাম্প। জবাবে ট্রুডো আরও লিখেন, ‘আমাদের দুই দেশের শ্রমিক এবং সম্প্রদায় একে অপরের সবচেয়ে বড় ব্যবসা এবং নিরাপত্তা অংশীদার হয়ে উপকৃত হয়’। এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এই নিয়ে বলেছেন, ‘কানাডা কখনও এই ক্ষেত্রে পিছু হটবে না’। জোলির অভিযোগ, কানাডার চরিত্র বুঝতে পারেননি ট্রাম্প। তিনি বলেন, ‘আমাদের অর্থনীতি খুবই শক্তিশালী। আমাদের মানুষরা খুবই শক্তিশালী। আমরা এই ধরনের কোনও হুমকির মুখে পড়ে কোনও ভাবেই পিছু পা হব না’।

আরও পড়ুন

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নির্বাচনে জেতার পরই তার সঙ্গে দেখা করেছিলেন ট্রুডো। সেই সময় ট্রুডোকে গভর্নর বলে সম্বোধন করেছিলেন ট্রাম্প। মূলত বাণিজ্য ও অভিবাসন সমস্যা নিয়ে ট্রুডোর প্রশাসনের ওপর নাখোশ ছিলেন ট্রাম্প। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোলজার’ নিয়ে মন খারাপের কিছু নেই: তানজিন তিশা

১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইয়াবাসহ বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার

২

জয়পুরহাটের পাঁচবিবিতে পতিত জমি ও রাস্তার ধারে তিল চাষে আগ্রহ বাড়ছে

৩

মাদারীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

৪

চিকিৎসকদের বদলি-পদায়নে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

৫

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

৬