ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ জানুয়ারি, ২০২৫ ০৩:২৮ পিএম

মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ পর্যটক আটক

মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ পর্যটক আটক

নিউজ ডেস্ক:  বাগেরহাটের মোংলার ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে হরিণের মাংসসহ ছয়জন পর্যটককে আটক করেছে বনবিভাগ ও কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। আটক ব্যক্তিদের কাছ থেকে ১১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।


বুধবার (৮ জানুয়ারি) বিকেলে  তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুই নারীও রয়েছেন। 

আটক ব্যক্তিরা হলেন- ঢাকার কেরানীগঞ্জ এলাকার কাপড় ব্যবসায়ী মো. রবিন, তাইজুল ইসলাম, সোহেল হোসেন এবং সাইফুল ইসলাম। এছাড়া মুক্তা ও কল্পনা নামে দুই নারীও রয়েছেন। 

আরও পড়ুন

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের কর্মকর্তা সুরঞ্জিত জানান, আটককৃতরা সুন্দরবন সংলগ্ন মোংলার লাউডোব রিসোর্টে অবস্থান করছিলেন। সেখান থেকে মঙ্গলবার তারা সুন্দরবনের করমজল ও হাড়বারিয়া এলাকা ঘুরতে যান। তখন তারা ১১ কেজি হরিণের মাংস ক্রয় করেন এবং মোংলা ফেরিঘাট এলাকায় এসে মাইক্রোবাসে করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ ও কোস্টগার্ড সদস্যরা মাইক্রোবাসটি তল্লাশি চালিয়ে হরিণের মাংসসহ তাদের আটক করেন। 

বন কর্মকর্তা সুরঞ্জিত আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে জব্দকৃত মাংস, মাইক্রোবাস এবং আটককৃতদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে পানশী নৌকাবাইচ

রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজে ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

অর্থের জন্য কারো পড়াশোনা হবে না বর্তমান সরকার সেটা বিশ্বাস করে না মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

নওগাঁর মান্দায় বৃদ্ধকে তুলে নিয়ে ইটভাটায় নির্যাতনের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে পাটের বাম্পার ফলন ভালো দাম পেয়ে খুশি কৃষক

সর্বজনীন পেনশন স্কিম সকল পেশার মানুষের আর্থিক নিরাপত্তা দিবে : ড. মো. সুরাতুজ্জামান