ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ জানুয়ারি, ২০২৫ ০৪:০৭ পিএম

উৎপাদনে ফিরলো পায়রা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

উৎপাদনে ফিরলো পায়রা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট, ছবি: সংগৃহীত

প্রায় দুই মাস পর উৎপাদনে ফিরলো পটুয়াখালীর পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট। রক্ষণাবেক্ষণের কাজ শেষে সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো এ তথ্য জানান।

গত বছরের ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এ বিদ্যুৎকেন্দ্রের দুইটি ইউনিট থেকে পুরো ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে কর্তৃপক্ষ। এর আগে ১৪ দিন বন্ধ থাকার পরে পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট) গত মাসের শেষদিকে চালু করা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে রোগী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চললেও আলোচনার পরিস্থিতি নেই : ইরান

শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

এবার পর্দায় ক্রিস্টিয়ানো রোনালদো

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ইরান যুদ্ধে সেনা নিহতের তথ্য গোপনের অভিযোগ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র-গুলি ও ভারতীয় মুদ্রা উদ্ধার