ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৪ ০৯:৪৭ এএম

পারিবারিক কলহে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা 

পারিবারিক কলহে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা 

নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পারিবারিক কলহের জেরে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামে স্ত্রী ফাতেমা খাতুনকে (২৮) হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী আব্দুল জলিল সম্রাট (৩৬)। 

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

আব্দুল জলিল সম্রাট সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামের মৃত আবুল ঢালীর ছেলে।

আরও পড়ুন

সম্রাটের শ্বশুর সদর উপজেলার কুশখালি গ্রামের নূর ইসলাম জানান, ১৩-১৪ বছর আগে তার মেয়ে ফাতেমার সঙ্গে সম্রাটের বিয়ে হয়। তাদের ১১ বছর বয়সী একটি ছেলে ও ৮ বছর বয়সী একটি মেয়ে আছে। সম্রাট দিনমজুরের কাজ করতেন। সংসারের অভাব ঘোচাতে ফাতেমা বছর খানেক আগে ছেলে-মেয়েদের নিয়ে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি নেন। বিষয়টি ভালোভাবে নেননি সম্রাট। রোববার সন্ধ্যায় ছেলে-মেয়েদের রেখে ফাতেমা স্বামীর বাড়িতে আসেন। সোমবার দুপুরে খাওয়া-দাওয়া শেষে তারা স্বামী-স্ত্রী বিশ্রাম নিতে ঘরে যান। দীর্ঘক্ষণ সাড়া-শব্দ না পেয়ে সন্ধ্যার দিকে সম্রাটের মা তাদের ডাকাডাকি করতে থাকেন। এতেও তাদের সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে সম্রাটকে রশিতে ঝুলতে দেখেন তারা। এসময় স্ত্রী ফাতেমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ জানান, স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মহানগরে জানালার গ্রীল কেটে দুঃসাহসিক চুরি 

১

পূজা উদ্বোধনে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা

২

জয় হাতছাড়ার পর নিজেদের ভুল স্বীকার শান্তর

৩

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

৪

সৌদি আরবের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ

৫

ভারতের বহুজাতিক বিমান মহড়া ‘তরং শক্তি-২৬’-এ প্রথমবার অংশ নিল বাংলাদেশ

৬