ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৪ ১২:৫১ পিএম

শহীদদের পরিবার আর্থিক সহায়তা নয়, হত্যার বিচার চায়: সারজিস

শহীদদের পরিবার আর্থিক সহায়তা নয়, হত্যার বিচার চায়: সারজিস, ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবার আর্থিক সহায়তা চায় না, হত্যার বিচার চায় তারা।সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তা দেওয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে শহীদদের হত্যাকারীদের বিচার করা অন্তর্র্বতী সরকারের সবচেয়ে বড় দায়।জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, শহীদদের বিচার নিয়ে কেউ সমঝোতার চেষ্টা করবেন না। শহীদদের বিচার করা না গেলে এটা হবে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা।

শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে তিনি বলেন, শহীদদের করা প্রাথমিক তালিকা শিগগিরই গেজেট হবে। শহীদ ভাইদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার কলকাতায় ‘এল ক্লাসিকো’

১

এলপিজির নতুন দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি

২

জামালপুরে জীবন্ত শালিকের কাঁচা মাংস খাওয়ার ভিডিও ভাইরাল, আটক এক

৩

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

৪

সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে ‘মহব্বত’

৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে নৌকাসহ দুই জেলে অপহরণ

৬