ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪৩ দুপুর

বগুড়ার কাহালুতে চোরাই ইজিবাইক ক্রেতা চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বগুড়ার কাহালুতে চোরাই ইজিবাইক ক্রেতা চক্রের তিন সদস্য গ্রেপ্তার। ছবি : দৈনিক করতোয়া

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু থানা পুলিশ চুরি ও ছিনতাই হওয়া ইজিবাইক এবং অটোচার্জার ভ্যানের আন্তঃজেলা ক্রেতা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো-আবু জাফর (৪২), আব্দুল হান্নান (৪৮) ও আবুল কালাম (৫০)। এছাড়া তিনটি চোরাই চার্জারভ্যান ও ব্যাটারিসহ বেশকিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে পুলিশ উপজেলার নারহট্ট ইউনিয়নের কালিয়ারপুকুর বাজারে গ্রেপ্তারকৃত কালামের গ্যারেজ থেকে চোরাই চার্জার ভ্যান, ব্যাটারি এবং বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধারসহ চুরি ও ছিনতাই সিন্ডিকেটের ওই তিন সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আবু জাফর উপজেলার পাইকড় চকপাড়া গ্রামের মৃত আজিজের, আব্দুল হান্নান উপজেলার নারহট্ট ইউনিয়নের শিকড় গ্রামের আব্দুস সামাদের এবং আবুল কালাম উপজেলার কাইট গ্রামের মইবুদ্দিনের ছেলে বলে জানা যায়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আবুল কালাম কালিয়ারপুকুর বাজারে রিকশা-ভ্যান মেরামতের নামে নামমাত্র একটি মেকানিক্যাল গ্যারেজ খুলে এর আড়ালে দীর্ঘদিন যাবৎ এ ধরনের  চোরাই ব্যবসা চালিয়ে যাচ্ছিল। আবু জাফর ও আব্দুল হান্নান ছিল তার সহযোগী।

আরও পড়ুন

চার্জার রিকশা-ভ্যান চুরি ছিনতাই আন্তঃজেলা সিন্ডিকের কাহালুর এই তিন সক্রিয় সদস্য বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় চুরি বা ছিনতাই করা ইজিবাইক এবং অটোচার্জার ভ্যান কম দামে কিনে নেয় এবং পরবর্তীতে এসবের যন্ত্রাংশ খুলে রিকশা-ভ্যাান মেকানিকের কাছে বিক্রি করতো।

এছাড়া তারা নিজেরাই চোরাই যন্ত্রাংশ দিয়ে বাজারে কম দামে ইজিবাইক এবং অটোচার্জার ভ্যান তৈরি করে বিক্রি করত। কাহালু থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, গ্রেপ্তারকৃদের স্বীকারোক্তি অনুযায়ী আরও চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

বগুড়ার শিবগঞ্জে আকস্মিক বৃষ্টিতে তলিয়ে গেছে আলু ক্ষেত, ব্যাপক ক্ষতির আশঙ্কা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাওয়া প্রতিবন্ধী শিশুর স্বজনদের সন্ধান চায় পুলিশ