ভিডিও সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৯:০২ সকাল

জেলেনস্কির সমালোচনায় ক্ষুব্ধ ন্যাটো মহাসচিব

জেলেনস্কির সমালোচনায় ক্ষুব্ধ ন্যাটো মহাসচিব, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসকে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সমালোচনার বিষয়ে চটেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট। সোমবার (২৩ ডিসেম্বর) ন্যাটো প্রধান বলেন, আমি প্রায়ই জেলেনস্কিকে বলেছি, তার উচিত ওলাফ শলৎসের সমালোচনা করা বন্ধ করা। আমি মনে করি এটি অন্যায়।

গত মাসে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথোপকথনের জন্য জার্মান চ্যান্সেলরের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এই ফোনালাপ মস্কোকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার প্রচেষ্টাকে দুর্বল করেছে। এর আগেও কিয়েভকে জার্মান-তৈরি টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে অস্বীকার করায় শোলজের সমালোচনা করেছিলেন জেলেনস্কি। এই সিদ্ধান্তের ব্যাখ্যায় শোলজ বলেন, তিনি ইউক্রেন সংঘাত বাড়াতে চান না। জার্মানিকে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চান না। তবে ন্যাটো মহাসচিব জানান, তিনি শোলজের শলৎসের বিপরীতে ইউক্রেনকে টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবেন এবং অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা রাখবেন না। 

আরও পড়ুন

এদিকে মস্কো বরাবরই বলে আসছে, পশ্চিমা সহায়তা রুশ সামরিক বাহিনীকে সামরিক অভিযানের উদ্দেশ্য অর্জনের পথে বাধা হতে পারবে না। সংঘাতের চূড়ান্ত ফলাফলও পরিবর্তন করতে পারবে না। ক্রেমলিনের যুক্তি ছিল, কিয়েভকে সমর্থন দিয়ে পশ্চিমা মিত্ররা কেবল সংঘাতকে দীর্ঘায়িত করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে আদালতের ওয়ারেন্টমূলে ৬ জন গ্রেফতার

বগুড়ার সোনাতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২ জনের কারাদন্ড

বগুড়ায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার উদ্বোধনের পর যা বললেন প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বগুড়া শজিমেক হাসপাতালে র‌্যালি 

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পেটে রাস্তা ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল

বগুড়ার সোনাতলায় শয়ন ঘরের ওপর উপড়ে পড়লো শতবর্ষী গাছ, অল্পের জন্য ১০ জনের প্রাণে রক্ষা