ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৫ বিকাল

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু, সনাক্ত হয়নি ৬ দিনেও

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু, সনাক্ত হয়নি ৬ দিনেও

স্টাফ রিপোর্টার : সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধার মরদেহ ৬ দিন ধরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রয়েছে।

জানা গেছে গত ১৭ ডিসেম্বর বিকেলে অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধকে কে বা কারা হাসপাতালে ভর্তি করে দেয়। পরে গত ২১ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ এখনো মর্গে রয়েছে।

এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি জিডি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে কে বা কারা ভর্তি করে দিয়ে চলে যায়।

আরও পড়ুন

তার মৃত্যুর পর মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গত ৫ দিনেও ওই বৃদ্ধের পরিচয় সনাক্ত হয়নি। তার পরিচয় সনাক্ত করতে বগুড়া সদর থানার এসআই শামিম রেজা’র সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

মোবাইল নং ০১৮৭০-৩৩৮১৭০(এসআই শামিম রেজা)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং

ভুয়া পরিচয়ে চাকরি করে ৩৭ লাখ টাকা আত্মসাৎ অবশেষে দুদকের হাতে ধরা

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু মাহতাব হত্যাকাণ্ড বাবা-চাচার পাল্টাপাল্টি অভিযোগ

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নওগাঁর রাণীনগরে নকল জুস কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান