ভিডিও বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২২ ডিসেম্বর, ২০২৪ ০৮:০২ পিএম

কোন ওয়েবসাইট বিপজ্জনক জানাবে গুগল

কোন ওয়েবসাইট বিপজ্জনক জানাবে গুগল। প্রতীকী ছবি

নানান কাজে সারাদিন বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করছেন। কিন্তু কোনটি নিরাপদ আর কোনটি ক্ষতিকর তা অনেক সময় বুঝে উঠতে পারেন না। ফলে পড়তে হয় নানান ঝামেলায়। হ্যাকাররা আসল ওয়েবসাইটের মতোই ভুয়া ওয়েবসাইট খুলে বসে থাকে। তাদের ফাঁদে পা দিলেই হারাতে হয় সর্বস্ব।

তবে এখন আপনি কোনো ওয়েবসাইটে ঢোকার আগেই জেনে নিতে পারবেন সেটি বিপদজনক কি না। কোনো লিঙ্ক ডাউনলোড করার আগেই জানতে পারবেন সেটি স্ক্যাম কি না। প্রযুক্তির বড় আশীর্বাদ আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স আগেই আপনাকে সতর্ক করে দেবে।

এমনই ফিচার নিয়ে আসছে গুগল। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের উপর পুরো দমে কাজ করছে টেক জায়ান্ট সংস্থা। গুগলের বিভিন্ন অ্যাপ এবং পরিষেবাতেও এআই ফিচার রয়েছে। কিন্তু সেগুলো মূলত তথ্যের ভাণ্ডার হিসেবেই কাজ করে। এবার বিপজ্জনক ওয়েবসাইট এবং ম্যালওয়ার ফাইল নিয়ে ইউজারকে সতর্ক করতে নতুন এআই ফিচার নিয়ে কাজ করছে গুগল।

আরও পড়ুন

সাইবার অপরাধীদের প্রতারণা প্রতিনিয়ত বেড়েই চলেছে। গুগলকে কাজে লাগিয়ে প্রতারণা করছে প্রতারকরা। অধিকাংশ সময় এমন সব কৌশল ব্যবহার করে যে সাধারণ ইউজারের পক্ষে যা বোঝা মুশকিল। একটা ভুলেই ফাঁকা হয়ে যায় অ্যাকাউন্ট। সর্বস্বান্ত হয়ে যান ইউজার।

তবে কোনো সাইট আসল নাকি ভুয়া, তা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের পক্ষে সহজেই শনাক্ত করা সম্ভব। তবে এই ফিচার এখনো চালু হয়নি। পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। টেক বিশেষজ্ঞদের অনুমান, লেটেস্ট ক্রোম আপডেটে এই ফিচার চলে আসতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ

১

আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী

২

৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে আগামীকাল

৩

দেশের ইতিহাসে এই প্রথম শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব অনুষ্ঠিত

৪

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান

৫

নওগাঁর বদলগাছীতে রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুরের অভিযোগ

৬