ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ ডিসেম্বর, ২০২৪ ০৩:৫৭ পিএম

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট, ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার গুদামে থাকা কেমিক্যাল ভর্তি ড্রামগুলো একের পর এক বিস্ফোরিত হচ্ছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।


রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম এন্ড ইউ ট্রিমস্ নামের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুরে হঠাৎ করেই কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই সেখানে কয়েকটি বিস্ফোরণ হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কারখানা ও এর আশেপাশের এলাকায়।

আরও পড়ুন

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ইতোমধ্যে কাজে যোগ দিয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক যুগেও জোড়গাছ হাটের বেহাল দশা কাটেনি : অথচ তিন বছরে রাজস্ব প্রায় ৫ কোটি টাকা

১

হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ: ফ্রি সীমা পেরোলেই কি খরচ বাড়বে?

২

পাবনার সুজানগরে বখাটেদের দৌরাত্ব বৃদ্ধি

৩

বগুড়ার কাহালুতে কীটনাশক ট্যাবলেট খেয়ে এক নারীর আত্মহত্যা

৪

১৭ বছরে সংস্কৃতি অঙ্গনকে ধ্বংস করা হয়েছে : বগুড়ায় সংস্কৃতি প্রতিমন্ত্রী

৫

এসআরবি’র অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৪

৬