ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৯ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৩ পিএম

বাংলাদেশে নতুন করে ৮০ হাজার রোহিঙ্গার প্রবেশ

বাংলাদেশে নতুন করে ৮০ হাজার রোহিঙ্গার প্রবেশ, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার পর গত কয়েক মাসে নতুন করে ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

বুধবার (১৮ ডিসেম্বর) মিসরের রাজধানী কায়রোতে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্বরি আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। ডি-৮ সম্মেলনে যোগ দিতে ড. ইউনূস এখন কায়রোতে অবস্থান করছেন। বৈঠকে তারা মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট নিরসন এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। জাম্বরি আবদুল কাদির বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অপেক্ষায় রয়েছি।

আরও পড়ুন

রোহিঙ্গা ইস্যুতে ড. ইউনূস বলেন, তিনি রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব করেছেন। মালয়েশিয়া এই পদক্ষেপে সমর্থন দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ছাড়া রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত লোকদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার বিষয়েও সমর্থন ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন ২০ অক্টোবর

১

এসএসসি পাসে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়োগ, আবেদন ফি ৫৬ টাকা

২

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

৩

বগুড়ার শেরপুরে যৌতুক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

৪

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন

৫

জয়পুরহাটে যাত্রীসেজে অটোভ্যান চালককে হত্যা, মূল আসামিসহ গ্রেফতার- ৪

৬