ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৩ সকাল

টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ছবি: সংগৃহীত

তাবলীগ জামাতের যোবায়ের ও সাদপন্থী দের মধ্যে সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।এর আগে, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হন। এ সময় আহত হন অন্তত ৩৫ জন।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব ইস্কান্দার।নিহতরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া; তার বয়স ৭০। অপরজন হলেন দক্ষিণ খানের বেড়াইদ এলাকার ৬০ বছর বয়সী, বেলাল হোসেন।

আরও পড়ুন

তবে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুকুরে মাছ ধরার সময় গুলিসহ বিদেশি পিস্তল পেলেন জসিম উদ্দীন

বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখসেদুল কামাল

বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন আমজাদ

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে মিলল ২৬ কেজির দুই কোরাল মাছ

হঠাৎ ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান