ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০২৪ ০৬:২৭ পিএম

রূপগঞ্জে লেকে ভেসে উঠল অজ্ঞাত তরুণীর লাশ

রূপগঞ্জে লেকে ভেসে উঠল অজ্ঞাত তরুণীর লাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের লেকের জলে ভেসে উঠলো অজ্ঞাত এক তরুণীর লাশ।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পূর্বাচল উপশহরের ২ নং সেক্টর বউরারটেক এলাকার লেকের জলে লাশ ভেসে উঠার খবর পেয়ে উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ।

নারায়ণগঞ্জ গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে পূর্বাচল উপশহরের লেকের জলে স্থানীয়রা অজ্ঞাত এক তরুণীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। লাশটির নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন

 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লাশটির শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে স্কুলছাত্রী ধর্ষণ মামলা নিয়ে ফেসবুকে বিরুপ মন্তব্য, শিক্ষকের বিরুদ্ধে জিডি

১৭ কোটি মানুষের সামনে শেখ হাসিনার সাজা কার্যকর হবে : শামা ওবায়েদ

জয়পুরহাট সীমান্তে বিএসএফ’র পুশইন চেষ্টা ব্যর্থ, পতাকা বৈঠকেও মেলেনি সমঝোতা

বাবার ‘রক্তের’ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

৩ বছরের জেল হতে পারে কিলিয়ান এমবাপ্পের!