ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৪ ০৬:৪০ পিএম

নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় সোনাপুর রেলস্টেশনের পাশে উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (০৭ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে নিয়ে যায় জিআরপি পুলিশ। এর আগে, শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সর্বশেষ রেলস্টেশন সোনাপুর সংলগ্ন আহমদিয়া স্কুল মোড়ে এই দুঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন (৩৪) জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাতেন মাস্টারের বাড়ির জহির উদ্দিনের ছেলে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে বিকালে নোয়াখালীর সোনাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে উপকূল এক্সপ্রেস ট্রেন।ট্রেনটি মাইজদী স্টেশন হয়ে সোনাপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে সোনাপুর রেল এস্টেশন সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় পৌঁছালে সেখানে ট্রেনে কাটা পড়েন দেলোয়ার। মুহূর্তেই তার শরীর থেকে পা আলাদা হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো.নাছির বলেন, ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও জিআরপি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তীতে নিহতের স্বজনদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় উদ্বোধনের পরও সড়কের নির্মাণ কাজ শুরু হয়নি

১

দিনাজপুরে জমে উঠছে পূজার কেনাকাটা

২

বগুড়ার শাজাহানপুরে নানা আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

৩

২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য করতোয়া, ইছামতি ও গজারিয়া নদী উদ্ধারে ১,০৯৪ কোটির মহাপরিকল্পনা

৪

অনলাইন জুয়া ও মাদকের বিস্তার থেকেই কিশোর গ্যাংয়ের উৎপত্তি- অতি:পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া

৫

কর্মকর্তাদের কড়া ভাষায় শাসালেন এমপি

৬