ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৪ ০৪:২৬ পিএম

প্রবাসীকে বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা

প্রবাসীকে বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তানজিকা আমিন। গতকাল দুপুরে ঢাকার বেইলি রোডের বাসায় পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে এই অভিনেত্রীর বিয়ে। তার বরের নাম সাইফ বাসুনিয়া। থাকেন অস্ট্রেলিয়ায়। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

তানজিকা জানান, তার মায়ের বিয়ের শাড়ি পরেই বিয়ে করেছেন তিনি। বিয়ের আয়োজনটা হুট করেই হয়েছে। তাই এ মাসের মধ্যেই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করে কাছের মানুষদের শুভেচ্ছা-ভালোবাসা নেবেন। ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে তানজিকার পরিচয়। আলাপে আলাপে বন্ধুত্ব, অতঃপর প্রেম।

আরও পড়ুন

এবার তা রূপ নিল বিয়েতে। প্রশ্ন ওঠে, অস্ট্রেলিয়া প্রবাসীকে বিয়ে করে তানজিকাও কী সেখানে চলে যাবেন? অভিনেত্রীর জবাব, ‘যাওয়া আসার-মধ্যে তো থাকতে হবে। তবে অভিনয় আমার প্রাণের জায়গা, ঢাকা আমার প্রাণের শহর।’ প্রসঙ্গত, এর আগে স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেছিলেন তানজিকা। সে সংসার টেকসই হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে নানা ছুরিকাহত, অভিযুক্ত নাতিকে গাছে বেঁধে থানায় খবর দিল গ্রামবাসী

১

বগুড়ায় লটারির মাধ্যমে সর.প্রা. বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদায়ন করা হলো

২

কর্ণফুলী গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে না অভিজ্ঞতা

৩

বগুড়ায় চোর সন্দেহে যুবক হত্যা মামলায় মিলনের জামিন নামঞ্জুর

৪

কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

৫

বগুড়ায় দত্তবাড়ি দেব সেবা ট্রাস্টির দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে সিটি প্রশাসক স্বাধীন

৬