ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৪ ০৯:৩২ পিএম

ভোলার কুখ্যাত ডাকাত আলোচিত শামসু আটক

ভোলার কুখ্যাত ডাকাত শামসু আটক

ভোলার কুখ্যাত ডাকাত শামসুদ্দিন ওরফে শামসুকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৮।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব: ৮-এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি (এক্স) বিএন আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।

আরও পড়ুন

র‍্যাব জানায়, শামসুদ্দিন ওরফে শামসু ভোলা জেলার একজন আলোচিত কুখ্যাত ডাকাত। মেঘনা নদীর জেলেরা তার অত্যাচারে অতিষ্ঠ। তিনি সর্বত্র চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছেন। 

তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। বোরহানউদ্দিন থানায় তার বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও সরকারের পতনের পর জেলার বিভিন্ন চর, মাছঘাট ও মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে তিনি চাঁদাবাজি করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ঠেকাতে প্রয়োজনে আরও ১০০ বার হামলা চালাতাম: ট্রাম্প

তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ডলি জহুর আসামি হতে পারেন: সালমান শাহর মা

ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: সরকারকে চরমোনাই পীর