ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ পিএম

রংপুরে শ্যামাসুন্দরী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

রংপুরে শ্যামাসুন্দরী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা প্রতিনিধি : রংপুর নগরীর ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খালকে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

আজ বুধবার (৪ নভেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে নগরীর সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন খালের ওপরে থাকা নানা ধরনের অবৈধ অবকাঠামো উচ্ছেদ করাসহ সীমানা নির্ধারণ করা হয়। এসময় রংপুর মেট্রোপলিটন পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা উপস্থিত ছিলেন।

রংপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ হাসান মৃধা বলেন, অবৈধ স্থাপনার কারণে খালের দুই পাড় বন্ধ হয়ে রয়েছে। তাই প্রথমে ১১৭টি অবৈধ দখলদার চিহ্নিত করে তাদের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

আরও পড়ুন

এরপর খালের দু’পাড় পরিদর্শন করে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে শ্যামাসুন্দরী খালের দখল-দূষণ রোধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর বদলগাছীতে শ্রেণিকক্ষের দেয়াল ধসে পড়েছে, ক্লাস চলছে মাঠে

দিনাজপুরের বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টা গ্রেফতার ২

নাটোরের লালপুরে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার, কথা বলতো নারী কণ্ঠে

নওগাঁয় বেশি টাকা দিলেই মিলছে সার, বাজারে কৃত্রিম সংকটের অজুহাত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬৫ বস্তা সরকারি চালসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

পাবনার বেড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ২৯টি প্রাথমিক বিদ্যালয়