ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে কাঠ-কয়লা তৈরির কারখানা গুড়িয়ে দেয়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে কাঠ-কয়লা তৈরির কারখানা গুড়িয়ে দেয়া হয়েছে

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে পরিবেশ দূষণকারী কাঠকয়লা তৈরির অবৈধ কারখানা ভেঙ্গে দিয়েছে প্রশাসন। আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও গাইবান্ধা জেলা পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযানে উপজেলার দিঘলকান্দি গ্রামে স্থাপিত কারখানাটি গুড়িয়ে দেয়া হয়।

সম্প্রতি অবৈধ পন্থায় পরিবেশ বিপন্নকারী কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানাটি গড়ে উঠে। সুষ্ঠু পরিবেশ রক্ষায় কারখানাটি বন্ধে স্থানীয় সচেতন মহলসহ সর্বস্তরের অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। যৌথ অভিযানের সময় কারখানাটিতে নির্মিত ধোঁয়া নির্গমনের চুল্লিসহ আনুষাঙ্গিক স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।

আরও পড়ুন

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাইবান্ধার পরিদর্শক শের আলম, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল, হতে পারে রাষ্ট্রের পতনও

১

উন্নত ও শক্তিশালী জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই: মঈন খান

২

মেসির বিদায়ী ম্যাচ আয়োজনের অনুষ্ঠানসূচি প্রকাশ, থাকছে চমক

৩

দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল

৪

ইয়াবাসহ দুই যুবদল নেতা গ্রেপ্তার

৫

এবার ভারতের জালে উরুগুয়ের ৬ গোল

৬