ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৪ ০৮:৫৬ পিএম

ডেঙ্গু : আরো ৫ মৃত্যু, শনাক্ত ৬২৯

সংগৃহীত,ডেঙ্গু : আরো ৫ মৃত্যু, শনাক্ত ৬২৯

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫০৯ জন। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৬২৯ জন।

বুধবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে ৬২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১১২ জন এবং দক্ষিণ সিটিতে ৯২ জন, খুলনা বিভাগে ৭৫ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

এদিকে, একদিনে সারা দেশে ৭৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯১ হাজার ৩৭৪ জন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ 

১

আজ বিশ্ব টেলিভিশন দিবস  

২

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯

৩

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

৪

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৫

সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণ

৬