ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৪, ০৫:১৮ বিকাল

নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ৪ লাখ টাকা জরিমানা

নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ৪ লাখ টাকা জরিমানা, ছবি : দৈনিক করতোয়া

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এতে অবৈধ বালু ব্যবসায়ীর ৪ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান। এই ঘটনায় স্থানীয়রা প্রশাসনের প্রশংসা করেছেন।

জানা যায়, গতকাল রোববার সকাল থেকে উপজেলার রসপুর বাজারের কাছে শিমুলতলী সেতুর নিচে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। বিষয়টি জানতে পেরে ১৪ বিজিবির কোম্পানি কমান্ডার সুলতান হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল দুপুরে ৮টি মেসি (ট্রাক্টর) ও ১টি ভিকু মেশিন জব্দ করে।

বিষয়টি অবগত হয়ে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে কয়েকজন চালককে ও জব্দকৃত ট্রাক্টরগুলো আটক দেখতে পান।

আরও পড়ুন

পরে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মুচলেকা দিয়ে গাড়িগুলো জিম্মায় নিতে রাজি হলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেন ইউএনও ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ বছর পর প্রিমিয়ার লিগে কভেন্ট্রি সিটি

৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

খুলনায় পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

মার্কিন নৌ-অবরোধ বহাল থাকলে হরমুজ বন্ধের হুঁশিয়ারি ইরানের

এনসিপিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা