ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৪ ০৮:০৩ পিএম

ইসলামপুরে বিএনপি নেতার গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার

ইসলামপুরে বিএনপি নেতার গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার

জামালপুরের ইসলামপুরে সাবেক ইউপি সদস্য ও বিএনপির নেতা আব্দুল হাই (৬৫)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজশনিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়নের যমুনা নদীর প্রজাপতি এলাকা থেকে গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করে ইসলামপুর থানা পুলিশ। পরে লাশটি বাহাদুরাবাদ নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত আব্দুল হাই পার্থশী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও শশারিয়াবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল হাই শুক্রবার রাত ৯টার দিকে মলমগঞ্জ বাজার থেকে নিখোঁজ হন। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। শনিবার সকালে উপজেলার সাপধরী ইউনিয়নের প্রজাপতি এলাকার লোকজন যমুনা নদীতে একটি অজ্ঞাত লাশ দেখতে পায়। পরে এলাকাবাসী ইসলামপুর থানায় খবর দেয়।ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় সাবেক ইউপি সদস্য আব্দুল হাইয়ের লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, সাবেক ইউপি সদস্যের গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন

ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু জানান, আব্দুল হাই মেম্বার পার্থশী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা ছিলেন।

তিনি আব্দুল হাই মেম্বারের খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। পাশাপাশি নিহত বিএনপি নেতার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রীকে জোড় করে ইজিবাইকে তোলার চেষ্টা

সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ

কলাপাড়ায় ১০৫ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকারঃ হাসনাত আবদুল্লাহ

ঠাকুরগাঁওয়ের অসহায় কামালের পাশে পল্লী চিকিৎসক আকাশ

শেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক