ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৪ ০৬:১০ পিএম

দিনাজপুরের বিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দিনাজপুরের বিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, প্রতীকী ছবি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর থানা পুলিশ ঢাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে আজ শনিবার (৩০ নভেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। থানা সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে আনিছুর রহমানের বিরুদ্ধে ২০১০ সালে রংপুরের পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

মামলায় রংপুরের বিশেষ জজ আদালত সম্প্রতি আনিছুরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে বিরামপুর থানার এএসআই সুদান চন্দ্র বর্মন ঢাকার উত্তরা থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতে পলাতক তাকে গ্রেপ্তার করেন।

আরও পড়ুন

বিরামপুর থানার উপ-পরিদর্শক মামুনুর রশীদ জানান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক সাজাপ্রাপ্ত পলাতক আনিছুরকে গ্রেপ্তার ও আদালতে সোপর্দের বিষয়ে অবগত আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারিসে ব্যাপক লুটপাট চালাচ্ছেন বিক্ষোভকারীরা

১

অন্ধকারে ডুবেছে পুরো শ্রীলঙ্কা

২

নয় ম্যাচে নয় জয়, ইয়ামালের জাদুতে বার্সার নতুন ইতিহাস

৩

ডি-৮ পুনর্গঠন ও সদস্য দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর প্রস্তাব বাংলাদেশের

৪

৩৩ ওভারেই অলআউট বাংলাদেশ, জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের হার

৫

হালান্ডের জোড়া গোলে সিটির সপ্তম জয়

৬