ভিডিও রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৪ ১১:৫৩ এএম

কুড়িগ্রামের রাজারহাটে গলায় ফাঁস দিয়ে ট্রলি চালকের আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে গলায় ফাঁস দিয়ে ট্রলি চালকের আত্মহত্যা, প্রতীকী ছবি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে গলায় ফাঁস দিয়ে এক ট্রলি চালক আত্মহত্যা করেছে। আজ শনিবার (৩০ নভেম্বর) উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, গ্রামের সৈয়দ আলীর ছেলে রমজান আলী (১৮) গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে সকলের অগোচরে শয়ন ঘরের তীরের সাথে দঁড়ি দিয়ে গলায় ফাঁস দেন।

আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে ঘর থেকে বের না হওয়ায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করেন। এতে কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে এলাকাবাসী এসে লাশ নামিয়ে ফেলে। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রমজান আলীর লাশ উদ্ধার করে।

আরও পড়ুন

মানসিক ভারসাম্যহীনতায় সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পায় পুলিশ। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে বিস্তার বাড়াতে নতুন ব্র্যান্ড পরিচিতি উন্মোচন করল টিপসই

বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফেনীতে ধর্ষণের দায়ে ২জনকে যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড

চিড়িয়াখানায় পাঠানো হলো বগুড়ার অসুস্থ হাতি বাদশা বাহাদুরকে

ফরিদপুরের নতুন এসপি শাহরিয়ার মোহাম্মদ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্যসহ আটক ১৩