ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুর থেকে আদিবাসী শিশুর লাশ উদ্ধারের ঘটনায় ভাবি আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুর থেকে আদিবাসী শিশুর লাশ উদ্ধারের ঘটনায় ভাবি আটক, প্রতীকী ছবি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের ৪ দিন পরে নেপাল টপ্পো(৫) নামে এক আদিবাসী শিশুর ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধারের ঘটনায় তার ভাবি সুরভিকে (২০) আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সুরভি গ্রামের গোপাল টপ্পর স্ত্রী।

জানা যায়, গত বুধবার একটি পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। সে গ্রামের দুলাল টপ্পোর ছেলে। গত ১৬ নভেম্বর নিজ বাড়ির পশ্চিম গলি থেকে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজির পরও কোন খোঁজ না পেয়ে পরে গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। গত বুধবার সকালে নিজবাড়ির মন্দিরের পাশের পুকুর থেকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।

আরও পড়ুন

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার জানান, ওই মহিলা প্রতিবেশিদের কাছে শিশুকে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় তাকে আটক করা হয়। গতকাল শুক্রবার জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

১

পার্বত্যাঞ্চলের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী

২

হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

৪

কুড়িগ্রামে রৌমারীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

৫

ঢাবি শিক্ষার্থী নাফিস তেহামীর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

৬