ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৪ ০৮:৩৭ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৪, প্রতীকী ছবি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)  প্রতিনিধি : গোবিন্দগঞ্জে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সাইদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪জন আহত হয়েছে। আজ শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমা উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মালাধর উত্তরপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাইদুল ওই গ্রামের মৃত হাসিব উদ্দীনের পুত্র।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মালাধর গ্রামের আবুল কাশেমের পুত্র আব্দুল গফুর (৩৪), ফিরোজ খন্দকারের পুত্র  শাকিল আহমেদ (২৭), সোহরাব খন্দকারের পুত্র সফিউল ইসলাম আহাদকে  (সোহাগ) আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, নামাজের পর বেলা ২টার দিকে মসজিদের কমিটির নিয়ে আলোচনা চলছিল। এ সময় মালাধর উত্তরপাড়া ও দক্ষিণ পাড়ার মধ্যে বাক-বিতন্ডা শুরু হলে মসজিদের মধ্যেই সংর্ঘষ বাধে। খবর পেয়ে দুই গ্রামের লোকজন লাঠিশোঠা ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে তাতে অংশ নেয়।

আরও পড়ুন

এতে সংর্ঘষ মসজিদের বাইরে ছড়িয়ে পরে। সংর্ঘষে  উত্তরপাড়া গ্রামের সাইদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায় এবং মতিন, শাহিন, আনিছুর ও মহব্বত নামের ৪জন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত অভিযোগে ৩জনকে আটক করা হয়েছে। পুলিশ তদন্ত কাজ অব্যহত রেখেছে। গতকাল এখবর লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ৮টি মাদ্রাসা ও একটি কারিগরি প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে

অকৃতকার্য হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা 

বগুড়ার শেরপুরে এসএসসি ও দাখিল ফলাফল বিপর্যয়, দুটি মাদ্রাসার কেউ পাস করেনি

চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে শতভাগ পাস, জিপিএ-৫ পেল ৩২৪ জন

এ দেশের মানুষ কারও চোখ রাঙানিকে ভয় করে না - ডা. শফিকুর রহমান