ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৪, ১২:৩৪ দুপুর

ভারতের জিডিপি প্রবৃদ্ধি দুই বছরের মধ্যে সর্বনিম্ন

ভারতের জিডিপি প্রবৃদ্ধি দুই বছরের মধ্যে সর্বনিম্ন, প্রতীকী ছবি

ভারতের জিডিপি প্রবৃদ্ধি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কমে ৫ দশমিক ৪ শতাংশ হয়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বনিম্ন। আগের বছর একই সময়ে দেশটির প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১ শতাংশ। মূলত উৎপাদনখাতের ধীর গতির কারণেই প্রবৃদ্ধি কমেছে।

তবে ভারত এখনো দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। কারণ চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমকি ৬ শতাংশ। এর আগে ২০২২-২৩ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়িয়ে ছিল ৪ দশমিক ৩ শতাংশ। দেশটির গ্রোস ভ্যালু অ্যাডেড হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ, যা আগের প্রান্তিকে ছিল ৬ দশমিক ৮ শতাংশ।

আরও পড়ুন

জুলাই-সেপ্টেম্বর প্রন্তিকে কৃষিখাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৫ শতাংশ, যা আগের ২ শতাংশ থেকে বেশি। তবে উৎপাদনখাতের প্রবৃদ্ধি আগের প্রান্তিকের ৭ শতাংশ থেকে কমে ২ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি কোনো দলের হয়ে কাজ করিনি: ভাবনা

নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

বাবা-মাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ ২ ছেলের বিরুদ্ধে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ময়মনসিংহে চার গাড়ির সংঘর্ষে নারীসহ নিহত ২,আহত ৬

মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা