ভিডিও বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৪ ০৯:২৯ পিএম

চাঁদপুরে ১ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ

চাঁদপুরে ১ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ

চাঁদপুর শহরের পালবাজার সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে নোয়াখালী থেকে চাঁদপুরে আনার সময় একটি মিনি পিকআপ ভ্যান থেকে তল্লাশি করে এসব জাটকা জব্দ করা হয়।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট তাকিউল আহসান।

আরও পড়ুন

তিনি বলেন, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের টহল দল পালবাজার সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে। পরবর্তীতে কোস্টগার্ড স্টেশনে এনে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদরাসা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এ সময় ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্প চাঁদপুর সদরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেনসহ কোস্টগার্ডের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

বগুড়া শজিমেক হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ

বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে বাংলাদেশ পুলিশের চিঠি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ

রোববার নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ল সোনার দাম