ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৪ ০৯:৫৫ এএম

 মেসির সঙ্গে আরও এক বছর থাকছেন সুয়ারেজ

 মেসির সঙ্গে আরও এক বছর থাকছেন সুয়ারেজ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের শুরুতে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিলেন লুইস সুয়ারেজ। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি করেছিলেন তিনি। যেহেতু মিয়ামির ২০২৪ মৌসুম শেষ হয়ে গেছে, তাই সুয়ারেজের সঙ্গে চুক্তির মেয়াদও শেষ হওয়ার কথা। এরইমধ্যে উরুগুয়ে ফরোয়ার্ডের সঙ্গে নতুন করে আরও এক বছরের চুক্তি করলো মিয়ামি। এই চুক্তি অনুসারে ২০২৫ সালের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেই থাকবেন সুয়ারেজ।

মেসিদের সঙ্গে আরও এক বছর খেলার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন সুয়ারেজ। তিনি বলেন, ‘আমি খুব খুশি। আরও এক বছর খেলা চালিয়ে যেতে এবং সমর্থকদের সঙ্গে এখানে থাকা উপভোগ করতে পারবো। তারা আমার কাছে পরিবারের মতো। আমরা তাদের (ভক্ত-সমর্থক) সঙ্গে সংশ্লিষ্টতা বোধ করছি। আশা করি পরবর্তী বছর আমরা তাদের আরও আনন্দ দিতে পারবো।’

আরও পড়ুন

মেসি, আলবা ও বুস্কেটসের সঙ্গে বার্সেলোনায় জুটি গড়ে খেলেছিলেন সুয়ারেজ। নতুন চুক্তির মধ্যে সুয়ারেজ জুটি গড়বেন আরেক বার্সা তারকা হ্যাভিয়ের ম্যাশ্চেরানোর সঙ্গে। তবে ম্যাশ্চেরানোর সঙ্গে সতীর্থ হিসেবে নয়, বস হিসেবে হবে সুয়ারেজের এই জুটি। গত মঙ্গলবার সাবেক আর্জেন্টিনা ও বার্সা তারকা ম্যাশ্চেরানোকে নতুন কোচ নিয়োগ করে মিয়ামি। ব্যক্তিগত কারণ দেখিয়ে এর আগে জেরার্ডো টাটা মার্টিনো পদত্যাগ করলে নতুন এই পদক্ষেপ নেয় এমএলএসের ক্লাবটি।মিয়ামির হয়ে এক মৌসুমে ৩০ ম্যাচে ২১ গোল করেন সুয়ারেজ। ৯টি অ্যাসিস্ট করেন ৩৭ বছর বয়সী এই তারকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

হাজির অধিকার ও হজ ব্যবস্থাপনার বাস্তবতা

নিষিদ্ধ কোনো দল নিয়ে আলোচনা না করাই শ্রেয়: সেতুমন্ত্রী

৫ দিনের সরকারি সফরে চীন গেলেন ঢাবি উপাচার্য 

মার্কিন সামরিক নির্ভরতা থেকে ইসরায়েলের মুক্ত হওয়া প্রয়োজন : নেতানিয়াহু

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র সেই কর্মকর্তা বরখাস্ত