ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৪ ০৩:৪৯ পিএম

স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটাচ্ছে: মির্জা ফখরুল

সংগৃহীত,স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটাচ্ছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটাচ্ছে। কোনোভাবেই এতোদিনের আত্মত্যাগ ব্যর্থ হতে দেওয়া যাবে না। নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে।’

বৃহস্পতিবার প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত সেমিনারে দেওয়া এক বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। 

আরও পড়ুন

বিএনপির এই নেতা বলেন, ‘ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, তবে তারা যে কোনো সময় ফিরে আসতে পারে। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি, যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে।’

লেখক, কবিদের উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, আমি মনে করি, আপনাদের দায়িত্ব অনেক বেড়েছে। আগে পারেননি, এখন পারবেন না, এটা ঠিক না। জনগণকে সঠিক তথ্য দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি উদ্ধার করে অবমুক্ত

গাইবান্ধার পলাশবাড়ীতে সিলগালা করা ক্লিনিকে মিলল সরকারি ব্যবহৃত ইনজেকশন

বগুড়ায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের জ্বালানি তেলের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি 

নওগাঁয় দু’টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

সিরাজগঞ্জে যমুনায় আবারও ভয়াবহ ভাঙন বিলীনের পথে জনতা উচ্চ বিদ্যালয়

বগুড়ায় শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্টে ৩ যানবাহনকে জরিমানা