ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৪ ১২:৫০ পিএম

জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি

জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি, ছবি: সংগৃহীত

মানহানির অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।এদিন সকাল সাড়ে ১০টার দিকে উর্মি আদালতে উপস্থিত হন। এরপর তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে বাদিপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

 এর আগে গত ৮ অক্টোবর শহিদ আবু সাঈদসহ অন্য শহিদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত বাদির জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে ২৮ নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ অক্টোবর আসামি উর্মি দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও শুধু শহিদ আবু সাঈদ নয়, ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ফেসবুক লেখেন। যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ

১

ভৈরবে দুই ভাইকে কুপিয়ে ১৬ লাখ টাকা ছিনতাই

২

গাজীপুরে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, এক নারীসহ গ্রেপ্তার আরও ৪

৩

জামালপুরে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার

৪

ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ২২ অক্টোবর

৫

উচ্ছেদ অভিযানের পর আবারও হকারদের দখলে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের ফুটপাত

৬