ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৪ ১১:১৯ পিএম

আসতে চলেছে ‘হাউজফুল ৫’

আসতে চলেছে ‘হাউজফুল ৫’

বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি সাজিদ নাদিয়াদওয়ালার ‘হাউসফুল’। কমেডি ঘরানার এই ছবি একে একে চারটি কিস্তি মুক্তি পেয়েছে। তবুও দর্শকজনপ্রিয়তা কমেনি। 

দর্শকদের সেই আগ্রহের কথা চিন্তা করেই এবার আসতে চলেছে ‘হাউজফুল ৫’। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুসারে, ইতোমধ্যেই সিনেমাটির নির্মাণকাজ শুরু হয়েছে।

এবার প্রকাশ পেয়েছে এই সিনেমায় অভিনয় করা তারকাদের একটি ছবি। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে অভিনেতা অক্ষয় কুমারকে দেখা গেছে সাদা ভেস্ট এবং বাদামী কার্গো প্যান্ট পরিধান করে আছেন। সঙ্গে স্টাইলিশ সানগ্লাস পরেছেন। যা তার মজাদার চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।

‘হাউসফুল ৫’ প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার একটি মাইলস্টোন কাজ হিসেবে তৈরি হচ্ছে। কারণ বলিউডে এটিই প্রথম ফ্র্যাঞ্চাইজি যা তার পঞ্চম কিস্তিতে পৌঁছেছে। আগের পর্বগুলোর চেয়ে পাঁচ গুণ বেশি বিনোদন এবং কমেডি নিয়ে তৈরি হবে ছবিটি, দাবি করেছেন পরিচালক তরুণ মন্সুখানি।

আরও পড়ুন

বিগ বাজেটের সিনেমাটির শুটিং হয়েছে লন্ডন থেকে ফ্রান্স, স্পেনের মনোরম ও বিলাসবহুল ক্রুজে। এছাড়া ভারতেও কিছু অংশের শ্যুট হতে পারে।

‘হাউসফুল ৫’-এ অক্ষয় কুমারের সঙ্গে আরও আছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দিস, সোনাম বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকার, চাঙ্কি পান্ডে, জনি লিভার, শ্রেয়স তালপাদে, দিনো মোরিয়া, চিত্রাংদা সিং, রঞ্জিত, সাউন্ডার্য শর্মা, নিকিতিন ধীরসহ আরও অনেকেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১

সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণ

২

সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতারা

৪

ঐক্যের ডাক দেওয়ার আগে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

৫

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার সাবেক কাউন্সিলর টুকু

৬