চাঁপাইনবাবগঞ্জে ৮৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পার কালিনগর মিরের চরা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৮৬ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তাররা হলেন- ওই এলাকার বকুলের স্ত্রী সাহানাজ ওরফে টিয়া (৩৫) ও তার প্রতিবেশী আব্দুর রউফের ছেলে লালন (৪২)। গ্রেপ্তাররা মাদক চোরাচালান চক্রের সদস্য বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএনসি।
ডিএনসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে টিয়ার বসতবাড়িতে অভিযানটি চালানো হয়। অভিযানে ঘরের ভিতর লুকিয়ে রাখা ৪টি প্লাস্টিক বস্তায় পলিথিন কাগজে মোড়ানো কচটেপ প্যাঁচানো ৪৩টি প্যাকেটের প্রতিটিতে ২ কেজি করে ৮৬ কেজি গাঁজা পাওয়া যায়।
আরও পড়ুনজেলা ডিএনসি’র পরিদর্শক ইলিয়াস আলী বলেন, জব্দ গাঁজা কুমিল্লা সীমান্ত থেকে এনে ওই বাড়িতে মজুত করা হয়েছিল। এগুলো চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। গ্রেপ্তার বকুলের নামে পূর্বেও একটি মামলা রয়েছে। আজ বুধবারের ঘটনায় জড়িত পলাতক ২জনসহ ৪ জনের নামে চাঁপাইনবাবগঞ্জ সদর থনায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1791627389.jpg)
_medium_1791626219.jpg)
_medium_1791625921.jpg)
_original_1790584106_medium_1791625510.jpg)
_medium_1791618561.jpg)
_medium_1791617793.jpg)
_medium_1791627574.jpg)
_medium_1791626897.jpg)
_medium_1791626698.jpg)