ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৪ ০৮:২৩ পিএম

শিবচরে ইসকনের কার্যক্রম বন্ধ করেছে বিক্ষুদ্ধরা

শিবচরে ইসকনের কার্যক্রম বন্ধ করেছে বিক্ষুদ্ধরা

মাদারীপুরের শিবচরে বিক্ষোভের মুখে ইসকন অফিসের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। কোন অপ্রীতিকর পরিস্থিতি হওয়ার আগেই পুলিশ পাহাড়ায় স্থান ত্যাগ করেছেন সেখানে অবস্থান করা তিন সাধু।

 

জানা গেছে, দীর্ঘদিন ধরেই শিবচরের টিঅ্যান্ডটি রোড এলাকার সোনালী মার্কেটে অফিস নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে ইসকন। চট্টগ্রামে আইনজীবিকে হত্যার প্রতিবাদে শিবচরে ইসকনের অফিস গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন আলেম সমাজ। এসময় পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে ২৪ ঘণ্টা সময় দেন তারা। এরই মধ্যে ইসকনের সদস্যদের অফিস ত্যাগসহ সকল কার্যক্রম বন্ধ করার দাবি জানানো হয়।  

নির্ধারিত সময়ের মধ্যে অফিস গুটিয়ে না নিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আলেম সমাজের লোকজন।

আরও পড়ুন

টিঅ্যান্ডটি মোড় এলাকায় ইসকন অনুমোদিত শ্রী শ্রী রাধারমন নামহট্ট মন্দিরের একটি সাইনবোর্ডসহ অফিস রয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সাধারণ মানুষ সাইনবোর্ডটি খুলে ফেলে।

ইসকনের শিবচর শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্য কানাই দাশ জানান, দুপুরে তিনজন আলেম মন্দির ও অফিস কক্ষে এসে আমাদের ৩০ মিনিট সময় বেঁধে দেয়। আধাঘণ্টার মধ্যে কার্যক্রম বন্ধ করে চলে যেতে বলেন। তারা জড়ো হতে থাকলে আমরা পুলিশ আর সেনাবাহিনীকে জানাই। তারা পরিস্থিতি বিবেচনা করে আমাদের সরে যেতে বললে আমরা মন্দির ও অফিস থেকে তিনজন সদস্য সব কক্ষে তালা দিয়ে বের হয়ে আসি।

এ ব্যাপারে মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, শিবচরে ইসকনের একটা অফিসে আলেম সমাজের লোকজন এসেছিল। সেখানে ইসকনের ৩ জন সদস্য ছিল। তাদের বাড়ি শরীয়তপুর। আলেম সমাজের উপস্থিতি হওয়ার পর ইসকন সদস্যরা চলে যায়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমানিয়ার জলসীমায় জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

১

লেজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান

২

সাব-রেজিস্ট্রি অফিসে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতেই লটারিতে বদলি : আইনমন্ত্রী

৩

হাসিনার তৎপরতাই প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রধান বাধা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪

রোনালদোর অহঙ্কার তার গৌরবময় ভাবমূর্তিকে ধ্বংস করে দিচ্ছে

৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৬