ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৪ ০৮:১৬ পিএম

নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার, প্রতীকী ছবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : রাজশাহী-পাবনা মহাসড়কে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকা থেকে আজ বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে অজ্ঞাতনামা (২৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরণে ছিল চেক লুঙ্গি, গেঞ্জি ও শার্ট। মরদেহের পাশে একটি কাপড়ের ব্যাগে ছিল সোয়েটার ও প্যান্ট।

স্থানীয় আজগর আলী ও জয়নাল হোসেন জানান, আজ বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে মহাসড়কের পূর্বপাশে ধানচাতালের কিনারে এক রিকশাচালক মরদেহটি দেখে চিৎকার দেয়। এসময় স্থানীয়রা এগিয়ে আসে এবং লাশটি সড়কের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় রাখে।

আরও পড়ুন

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের যমুনার চরের জীবন-জীবিকার অন্যতম মাধ্যম ঘোড়ার গাড়ি

১

পঞ্চগড়ে পুশইন হওয়া ৬ জন বাসে উঠতে গিয়ে আটক

২

আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে ঢাবিতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

৩

নওগাঁয় স্বর্ণের লোভে ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে নারীকে হত্যা, আসামির যাবজ্জীবন

৪

নীলফামারীর কিশোরগঞ্জে বালু লুটের দায়ে গাড়ি জব্দসহ ২ ব্যক্তির দন্ড

৫

নওগাঁয় ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

৬