ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৪ ০২:৪০ পিএম

নিরবের পরকীয়ার কথা জানিয়ে ফেসবুক পোস্ট স্ত্রীর 

নিরবের পরকীয়ার কথা জানিয়ে ফেসবুক পোস্ট স্ত্রীর, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন নায়ক নিরব হোসেন। নানা চড়াই-উৎড়াই পেরিয়ে দাম্পত্য জীবনে পার করেছেন প্রায় এক যুগ। দাম্পত্য জীবনের দীর্ঘ সময় পার করে নিরবের স্ত্রী তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ফেসবুকে।

এক যুগ সময়ের মধ্যেই নিরব-তাসফিয়ার ঘর আলো করে আসে দুই কন্যা সন্তান। চলচ্চিত্র ক্যারিয়ার সংসার জীবন সব ঠিকঠাক থাকলেও মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে হঠাৎই সংসারের অবনতির কথা জানিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন নিরবের স্ত্রী তাসফিয়া তাহের চৌধুরী। ফেসবুকে পরপর দুটি স্ট্যাটাসে নিরবের বিরুদ্ধে স্ত্রী তাসফিয়া তাহের ঋদ্ধি গুরুতর অভিযোগ আনেন, জানান, বউ বাচ্চা ফেলে দেশের বাইরে পরকীয়া প্রেমিকার সঙ্গে কীভাবে সময় কাঠান! সেই সঙ্গে পরকীয়ার জেরে দুই সন্তানের কোনো ক্ষতি হলে মুখোশ উন্মোচন করে দিবেন তিনি।

আরেকটি স্ট্যাটাসে নিরব হোসেনকে ধন্যবাদ জানিয়ে ঋদ্ধি লেখেন, মুটিয়ে যাওয়া স্ত্রী এই ১১ বছরে একদিনের জন্যও আপনার ভালোবাসার মানুষ ছিলেন না। দাঁতে দাঁত চেপে অনেক সুন্দরী নারীদের হারানোর কষ্ট নিজের বুকে চেপে দয়া দেখিয়ে দীর্ঘসময় কাটানোর জন্য ধন্যবাদ দেন।

আরও পড়ুন

এই মুহূর্তে চিত্রনায়ক নিরব দুই মাসের বিদেশ সফরে রয়েছেন। সেখানে বেশকিছু অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। দেশের বাইরে থাকায় স্ত্রীর দেওয়া স্ট্যাটাসের বিষয়ে নায়কের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে মাত্র ১০ মাসের প্রেমের সম্পর্কের পর ২০১৪ সালের ২৬ ডিসেম্বর পালিয়ে বিয়ে করেন চিত্রনায়ক নিরব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

১

নিরাপত্তা শঙ্কায় রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশের ফ্লাইট স্থগিত

২

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক

৩

বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন, নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন আটক

৪

সমর্থকদের নিয়ে থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

৫

৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

৬