রংপুর কাউনিয়া হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদকে অপসারণ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় অতিদরিদ্রদের চাল বিতরণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। আজ সোমবার (২৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক।
তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব পলি কর স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ আছে উপজেলার ১নং হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদের বিরুদ্ধে অতিদরিদ্রদের জন্য পরিবারের ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়ম, একই মৃত ব্যক্তির ভিন্ন ভিন্ন ওয়ারিশ সনদ প্রদান এবং গ্রাম আদালতে মামলা নিষ্পত্তি না করার অভিযোগ হয়েছিল রংপুর জেলা প্রশাসক বরাবর।
রাজু আহমেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসকের সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগ ২১ নভেম্বর ২০-৮৮৮নং প্রজ্ঞাপনে জনস্বার্থে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি করেছে।
আরও পড়ুনএ বিষয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক বলেন, জারি করা প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী আজ সোমবার (২৫ নভেম্বর) স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৫(১)(২) ধারা মোতাবেক ১নং হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শুণ্য ঘোষণা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।
এদিকে এ বিষয়ে জানতে হারাগাছ ইউনিয়ন পরিষদের অপসারণ হওয়া চেয়ারম্যান রাজু আহমেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় এ ব্যাপারে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1785075201.jpg)
_medium_1785076899.jpg)