ভিডিও বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৪ ১১:৩১ এএম

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার আজিজনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

গতকাল শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে মহাসড়কের চকরিয়া হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ভিলেজারপাড়া উলেমেদ্বীনিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন।

আরও পড়ুন

তিনি জানান, দুর্ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে খোঁজ খবর নেয়া হচ্ছে। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে। তবে কি গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বড় কোনো গাড়ি মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে গেছে।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

সেনেগালের মুখোমুখি ফ্রান্স, শুরুর একাদশে আছেন যারা

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক, ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছেন বিয়ের প্রস্তুতি

আনচেলত্তির কৌশল বদল, ব্রাজিল একাদশে বড় পরিবর্তন

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

দিনাজপুরের বিরলের সেই নবজাতক পেল নতুন ঠিকানা