ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৪ ০৮:৪৪ পিএম

এবার জবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ

এবার জবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী ২৭ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত ২২ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জারিকৃত বিজ্ঞপ্তি অনুয়ায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদ বিবরণী প্রস্তুত করে আগামী ২৭ নভেম্বরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর প্রেরণের অনুরোধ করা হলো।

আরও পড়ুন

এর আগে চলতি বছরের ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ৩০ নভেম্বরের মধ্যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই নির্দেশ প্রদান করা হয় বলেও উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

১

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

২

বিমানের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

৩

সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত, জনগণের খোঁজ নেই: গোলাম পরওয়ার

৪

আগামী পাঁচ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

৫

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

৬