ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৪, ০৬:৫১ বিকাল

চট্টগ্রামে ১১ হাজার ইয়াবাসহ ২মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রামে ১১ হাজার ইয়াবাসহ ২মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও চকবাজার এলাকায় পৃথক অভিযানে ১০ হাজার ৯৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (১০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল শনিবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একজনের কাছ থেকে মাদক বিক্রির নগদ এক লাখ ২৮ হাজার ৯০০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. জামাল উদ্দিন (৪৮) ও মো.পারভেছ উদ্দিন (৪০)।

আরও পড়ুন

বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনজুরুল আলম ভূঁইয়া জানান, বাকলিয়া অ্যাক্সেস রোডের মুখে অভিযান চালিয়ে জামাল উদ্দিনকে ২ হাজার ৯৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় মাদক বিক্রির নগদ এক লাখ ২৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেল।

চকবাজার ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন জানান, চকবাজারের হোটেল এভালন পার্কের ৫ম তলার ৫০৪ নম্বর কক্ষ থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ মো.পারভেছ উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ৯০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে ৯৭ হাজার ভোটে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ভোট গণনায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার ৭টি আসনে বিএনপির সব প্রার্থীর বিশাল বিজয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়