ভিডিও সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৪ ০২:৪৭ পিএম

" মুজিববর্ষের নামে অপচয় নিয়ে ডকুমেন্টেশন করা হবে "

সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে

মুজিববর্ষের নামে জনগণের অর্থ অপচয় হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, আপনারা জানেন  মুজিববর্ষে কী ধরনের কাজ হয়েছে, কত টাকা অপচয় হয়েছে সেটি নিয়ে ডকুমেন্ট করার কথা কেবিনেটে হয়েছে।মুজিববর্ষের নামে কোন কোন মন্ত্রণালয় কত কোটি টাকা খরচ করেছে তা নিয়ে ডকুমেন্টেশন হবে। সেগুলোর একটা লিস্ট করা হবে। 

 

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

আরও পড়ুন

শফিকুল আলম বলেন, আমরা যেখানে ঋণের জন্য আইএমএফ-এর কাছে হাত পাতছি, সেখানে মুজিববর্ষের নামে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছি কিছু ম্যুরাল বানিয়ে, কিছু স্ট্যাচু বানিয়ে। শুধু সরকারি কোষাগার থেকে টাকা গেছে বিষয়টা তা না। অনেক ক্ষেত্রে প্রাইভেট প্রতিষ্ঠানকেও ফোর্স করা হয়েছে। মুজিববাদকে সামনে রেখে টাকা খরচের যে একটা উন্মাদনা ছিল, কত টাকা অপচয় হয়েছে তা জানার জন্য ডকুমেন্টেশন করা হবে। এ সিদ্ধান্ত হয়েছে আজকের কেবিনেটে।

মুজিববর্ষে যেসব আমলা দায়িত্ব পালন করেছেন তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না, এ প্রসঙ্গে তিনি বলেন, আগে ডকুমেন্টেশন হোক। পরে দেখা যাবে কী করা যায়। ডকুমেন্টেশনের পরে দেখতে পাবো কী পরিমাণে অপচয় হয়েছে। এত টাকা কীভাবে ব্যয় হলো অবশ্যই আমরা দেখবো। আপনারা নিশ্চয় দেখেছেন পদ্মাসেতুতে দুটি ম্যুরালের জন্য ১১৭ কোটি টাকা ব্যয় হয়েছে। চিন্তা করা যায়!

এসময় প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালান্ডের হাতেই বিদায় ব্রাজিলের, প্রথমবার কোয়ার্টারে নর‌ওয়ে

বৃষ্টি-ভেজা পরিবেশ উপেক্ষা করে ঢাবিতে ব্রাজিল ভক্তদের উন্মাদনা

রাজশাহীতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নারীদের ভূমিকা পালন করতে হবে : সুরাইয়া জেরিন রনি এমপি

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা