ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৪ ০৪:১৩ পিএম

এবার শাহরুখ খানকে হত্যার হুমকি

এবার শাহরুখ খানকে হত্যার হুমকি, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : এবার হত্যার হুমকি দেওয়া হয়েছে বলিউড বাদশা শাহরুখ খানকে। ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। নিউজ ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের বান্দ্রা থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে। ইন্ডিয়ান পেনাল কোড ৩০৮ (৪), ৩৫১ (৩) ধারায় মামলাটি রেজিস্ট্রি হয়েছে। একটি সূত্র নিউজ ১৮-কে জানিয়েছে, শাহরুখ খানকে হত্যার হুমকিদাতাকে শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম ফাইজান। ছত্রিশগড়ের রায়পুরের বাসিন্দা তিনি। এ বিষয়ে তদন্ত করতে মুম্বাই পুলিশের একটি টিম রায়পুরে গিয়েছে।

মিড-ডে এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৫ নভেম্বর মুম্বাইয়ের বান্দ্রা থানার ল্যান্ডলাইনে ফোন করে শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়। তবে কী কারণে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি বলিউড বাদশা। ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার সাফল্যের পর হত্যার হুমকি পেয়েছিলেন শাহরুখ খান। একই বছরের অক্টোবরে এ অভিনেতাকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেয় ভারত সরকার।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের লালপুরে পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান

১

বগুড়ার আদমদীঘিতে সালিশ-বৈঠকের ভিডিও করায় বসতবাড়িতে হামলা খড়ের পালায় আগুন

২

যুক্তরাষ্ট্রে বিশেষ সম্মাননা ও ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ পেলেন সংগীতশিল্পী অংকন ইয়াসমিন

৩

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী

৪

বগুড়ার শেরপুরে মারপিট থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, বাবা-ছেলে গ্রেফতার

৫

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬