ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৪, ১১:৩৬ দুপুর

শপথ নিয়েছেন পিএসসির নতুন নিয়োগ পাওয়া চার সদস্য

শপথ নিয়েছেন পিএসসির নতুন নিয়োগ পাওয়া চার সদস্য

শপথ নিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া চার সদস্য। তারা হলেন, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এ এস এম গোলাম হাফিজ, ড. এম সোহেল রহমান ও ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা। এর আগে ৩১ অক্টোবর তাদের নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন

গত ৮ অক্টোবর পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ সদস্য পদত্যাগপত্র জমা দেন। এরপর চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেম ও সদস্য হিসেবে নুরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. নাজমুল আমিন মজুমদার, মো. সুজায়েত উল্লাহকে নিয়োগ দেওয়া হয়। তাদের ১৫ অক্টোবর শপথ পড়ানো হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মারা গেলেন অস্কারজয়ী চলচ্চিত্র সম্পাদক মার্সিয়া লুকাস

রিয়াল মাদ্রিদেই ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনহো

ব্রাজিলের দর্শকদের ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ দেখার সুযোগ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ