ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৪ ০৩:১৮ পিএম

পরিত্যক্ত অবস্থায় মিলল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল

পরিত্যক্ত অবস্থায় মিলল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল, ছবি: সংগৃহীত

রাজধানীর মণিপুরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্সকৃত পিস্তল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৬ নভেম্বর) খুদে বার্তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২৫ আগস্ট সব বৈধ লাইসেন্সকৃত অস্ত্র জমা দিতে আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৩ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৪-এর সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

এতে বলা হয়, বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে তাদের প্রদানকৃত লাইসেন্স স্থগিত করা হলো এবং তাদেরকে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। এতে আরো বলা হয়, অস্ত্র আইন ১৮৭৮ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে যাত্রীসেজে অটোভ্যান চালককে হত্যা, মূল আসামিসহ গ্রেফতার- ৪

১

বম্বে সুইটসে সিনিয়র ম্যানেজার নিয়োগ, স্নাতক পাসেই আবেদন

২

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

৩

শ্বশুরবাড়িতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু

৪

বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

৫

সজীব গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

৬