ভিডিও বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৪ ০২:৫৮ পিএম

এবার ১০ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

এবার ১০ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার, ছবি: সংগৃহীত

আগামী আমন মৌসুমে ১০ লাখ টন ধান-চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান। তিনি জানান, এর মধ্যে ৩৩ টাকা কেজি দরে ধান, ৪৭ টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং এবং ৪৬ টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হবে।

আজ বুধবার (৬ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির  (এফপিএমসি) সভা শেষে তিনি এ কথা জানান। সভায় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি ও আসন্ন আমন সংগ্রহের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। খাদ্য সচিব বলেন, আগামী আমন সংগ্রহ মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ৩ লাখ ৫০ হাজার টন ধান, ৪৭ টাকা কেজি দরে ৫ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল এবং ৪৬ টাকা কেজি দরে ১ লাখ টন আতপ চাল সংগ্রহ করা হবে। 

আরও পড়ুন

তিনি বলেন, ১৭ নভেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সিদ্ধ চাল ও ধান সংগ্রহ করা হবে। আর আতপ চাল ১৭ নভেম্বর থেকে ১০ মার্চের মধ্যে সংগ্রহ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু রং দেখে তাল কিনবেন না

৭২-৭৫ সাল পর্যন্ত মানুষ আমপাতা পাতা চিবিয়ে খেয়েছে: রিজভী

বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪৮ টাকায় ছাত্রদলের বই উৎসব

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: ছাত্রদল নেতার উদ্যোগে ৪৮ টাকায় বই, সঙ্গে গাছের চারা

ভর্তুকি মূল্যে বিক্রি করতে ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু