ভিডিও মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৪ ০৮:০৪ এএম

হলিউডে ‘বি-গ্রেড’ ছবিতে অভিনয় নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা

হলিউডে ‘বি-গ্রেড’ ছবিতে অভিনয় নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : হলিউডে পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেও গান, টিভি সিরিজ ও ছবিতে কাজের পাশাপাশি রিয়্যালিটি শোয়েও যোগ দিয়েছেন অভিনেত্রী। ‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’ ও ‘সিটাডেল’, হলিউডের প্রতিটি কাজে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। তবে হলিউডে কাজের শুরুর দিকে কেন ‘বি-গ্রেড’ ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক বার।

এই বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘বলিউডে আমাকে ক্রমশ কোণঠাসা করা হয়। একটা সময়ের পরে আমাকে কোনও ছবিতে নেওয়া হতো না। লোকজনদের সঙ্গে মতান্তর হচ্ছিল।’ তিনি আরও বলেন, ‘এই খেলায় আমি পারদর্শী নই। ইন্ডাস্ট্রির ভেতরে এত রাজনীতি সামাল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। এরপর বলে দিয়েছিলাম, আমি বিরতি চাই।’ বলিউডের এত সাফল্য পিছনে ফেলে কেন তিনি হলিউডে পাড়ি দিলেন? তাও আবার ছোটখাটো চরিত্রে অভিনয়ের জন্য? প্রায়ই এই প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী। এই প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘যে কোনও ছোটখাটো চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলাম আমি। কারণ, ইংরেজি ভাষায় ফিল্মোগ্রাফ অর্থাৎ ছবি করার অভিজ্ঞতা সঞ্চয় করতে হত আমাকে।’ তিনি আরও যোগ করেন, ‘যারা আমাকে বলিউডে অভিনয় করার সময় থেকে চেনেন, তারা প্রায়শই আমাকে প্রশ্ন করেন, কেন আমি হলিউডে ছোট চরিত্রে ও বি-গ্রেড ছবিতে কাজ করেছি। তাদের কাছে এটাই আমার উত্তর।’

আরও পড়ুন

উল্লেখ্য, হলিউডে ‘বি-গ্রেড’ ছবিতে অভিনয় করেও ডিওয়েন জনসন ও রিচার্ড ম্যাডেনের মতো নামজাদা হলি অভিনেতার সঙ্গে অভিনয় করে ফেলেছেন ‘দেশি গার্ল’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ব্রাজিল-জাপান ফুটবল উন্মাদনায় জমজমাট আজিজুল হক ক্যাম্পাস

শেষ মুহূর্তে জাপানকে উড়িয়ে দিল ব্রাজিল, ঢাবিতে ব্রাজিল সমর্থকদের উল্লাস

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

ক্যাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

জমিতে অতিরিক্ত সার ব্যবহারে কমছে ফসলের উৎপাদন, সচেতনতা তৈরি করেও কাজ হচ্ছে না

ব্রাজিলকে স্তব্ধ করে এগিয়ে থেকে বিরতিতে জাপান